কবিতা
কবিতা কি? এই প্রশ্ন ঘুরে ফিরে মাথায় অজস্র কামড় দিয়েছে। আমি প্রচুর কবিতার বই থেকে অজস্র কবিতা পড়লাম। বেশ ভালো লাগলো। তবে সবগুলো নয়। এভাবেই কেটে যাচ্ছিল, মাথার মধ্যের থাকা পোকার সাথে সৌহার্দ্যপূর্ণ সহবাসে। পোকা আরও পোকা জুটিয়ে নিয়ে সন্তান প্রসব করতে থাকে। শেষমেশ ওদের সাথে আমার শান্তিপূর্ণ বসবাসের জন্য একটা চুক্তি করতেই হলো। বললাম, শান্তিতে থাকতে দাও। আমি কবিতা কি তা বুঝতে চেষ্টা করবো এবং তার উত্তর দেওয়ার চেষ্টা করবো। প্রতিটি বছর আয়ু পুড়িয়েছে নির্দ্বিধায় জমে আছে কয়েক টন ছাই বয়ে নিয়ে যাওয়া ছাড়া আর কি আছে উপায় তবু প্রশ্নেরা কেন জীবনের আঙিনায়, সামনে কুয়াশা পিছনে পোড়া দিন এখন যেখানে সেটুকুই চোখে পড়ে প্রতিটি ক্ষণ সময় পলক পোড়ে বেঁচে থাকা জুড়ে শুধু প্রশ্নের ঋণ.......।